Main Menu

ভোলাগঞ্জে গর্ত ধসে এক পাথর শ্রমিক নিহত

 কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে গর্ত ধসে এক পাথর শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ শ্রমিক।

রোববার বেলা ১১টার দিকে কালাইরাগ এলাকায় নুরুজ্জামান মেম্বারের গর্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া (২৪) নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, আকষ্মিক গর্ত ধসে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়েন। এ পর্যন্ত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বালুচর গ্রামের এরশাদ মিয়ার কোয়ারীর গর্তে রবিবার সকাল ১১ টার সময় এই দূর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু শ্রমিক নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর হয়েছে বলে জানান তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, আরও দুইজনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে আরও কেউ মাটি চাপা পড়ে আছে কিনা তা জানতে এসকেবেটর ব্যবহার করে মাটি সরানো হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বেসরকারি সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) তথ্যমতে ২০১৭-এর জানুয়ারি থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের পাথর কোয়ারিতে পাথর উত্তোলনকালে ১২ জন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারান।

Share





Related News

Comments are Closed