এসএসসি পরীক্ষা নিয়ে এসএমপির নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০২০ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা।
এ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন এলাকার কেন্দ্রগুলোর আশপাশে পরীক্ষা চলাকালীন বেশ কিছু কার্যক্রম ও জিনিস নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন।
এ বিষয়ে রবিবার (২ ফেব্রুয়ারি) এক গণবিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর পক্ষ থেকে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন নিম্নবর্ণিত পরীক্ষাকেন্দ্রসমূহে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরকদ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন ও ব্যবহার সম্পূর্ণরূপের নিষিদ্ধ। এছাড়াও শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রত্যেক পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে এসএমপি।
এই আদেশ ৩ ফেব্রুয়ারি থেকে আগামী ৫ মার্চ প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
এসব আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় এসএমপি প্রশাসন।
সিলেট মেট্রোপলিটন এলাকার পরীক্ষাকেন্দ্রগুলো হচ্ছে- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, রাজা জি.সি উচ্চবিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাই স্কুল, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, দি সিলেট খাজাঞ্চি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, রাশিদিয়া দাখিল মাদ্রাসা, তেমুখী, টুকেরবাজার, রাজারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম- ফতিহপুর কামিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর ইসলামিয়া আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রেবতীরমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়- দক্ষিণ সুরমা, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয় গোপশহর, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়, লালাবাজার আলিম মাদ্রাসা- দক্ষিণ সুরমা, সিরাজ উদ্দিন আহমদ একাডেমি- মোগলাবাজার, ইছরাব আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়- মোগলাবাজার, জালালপুর উচ্চবিদ্যালয়, নবারুন উচ্চ বিদ্যালয়- মোগলাবাজার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র- সিলেট, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়- সিলেট, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, হযরত শাহজালাল (রহ.) উচ্চবিদ্যালয়, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, শাহপরাণ (রহ.) উচ্চবিদ্যালয়, শাহ্জালাল উপশহর হাইস্কুল, শাহ্জালাল আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় এবং আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সিলেট।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed