বিশ্বনাথে প্রবাসীর ঘরে চুরি, টাকা স্বর্ণ লুট
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মুফতিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মজম্মিল আলীর বাড়িতে শুক্রবার দিবাগত রাতে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রবাসীর বাড়ির আধাপাকা বসত ঘরের পিছনের টিন তুলে চোরদল ঘরের ভিতরে প্রবেশ করে ঘরে থাকা প্রবাসীর স্ত্রী ফাতেমা খানমের নামীয় ৩টি ব্যাংকের ৩টি চেকবই (একাধিক পাতায় স্বাক্ষর থাকা), ৫ ভরি স্বর্ণালংঙ্কার, নগদ প্রায় ৩ লাখ টাকা, জায়গা-জমির দলিলপত্রসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির খবর পেয়ে শনিবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
যুক্তরাজ্য প্রবাসী মজম্মিল আলীর স্ত্রী ফাতেমা খানম বলেন, স্বামীসহ সন্তানরা প্রবাসে থাকার কারণে নিরাপত্তার অভাবে মাস তিনেক ধরে তিনি (ফাতেমা) স্বামীর বাড়ির পরিবর্তে বাবার বাড়িতে মায়ের সাথে বসবাস করে আসছেন। এ সুযোগে শুক্রবার দিবাগত রাতে চোরেরা তাদের বসতঘরে প্রবেশ করে উপজেলা সদরের ৩টি ব্যাংকে থাকা তার নামীয় একাউন্টের ৩টি চেকবই, ৫ ভরি স্বর্ণালংঙ্কার, নগদ প্রায় ৩ লাখ টাকা, জায়গা-জমির দলিলপত্রসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া ৩টি চেকবইয়ের অনেক পাতায় তার স্বাক্ষর দেওয়া রয়েছে। তাই স্বাক্ষর করা এসব চেগপাতা দিয়ে তাকে কেউ ফাঁসাতে পারে বলে আশংঙ্কা করছেন তিনি।
বিশ্বনাথ থানার এসআই অরুপ সাগর বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed