‘১০০ বছরেও এ রকম সুষ্ঠু নির্বাচন দেখা যায়নি’
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে গত ১০০ বছরের নির্বাচনকে পর্যবেক্ষণে আনা হলে ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের মতো এমন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, ‘আজকে যে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমার মনে হয়, এমন নির্বাচন আর কখনো দেখা গেছে কিনা এটা আমার সাংবাদিক বন্ধুরা ভালো বলতে পারবেন।’
তিনি বলেন, ‘কোথায় বিএনপির পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে। কোথায় বের করে দেওয়া হয়েছে। একটা জায়গায় এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি যে, কাউকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে কোনো কোনো জায়গায় তাদের এজেন্টরা আসেনি।’
‘ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণ সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্তব্যরতদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’- বলেও যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed