Main Menu

রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার দুই সিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ করে রাজধানীতে রোববার (২ ফেব্রয়ারী) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার রাত ৮টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি দুই সিটির নির্বাচনের ফলাফলও প্রত্যাখ্যান করেন।

ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন বিএনপির পক্ষ থেকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed