মতিয়া টিলায় শ্রমিক নিহত, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানিগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল। পাথরে চাপা পড়ে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সর্বশেষ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এক কিশোর পাথর শ্রমিক নিহত হলে লাশ গুম করার চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শ্রমিকের নাম তানভির হোসেন (১৭)। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার মির্জাপুর গ্রামের মো. আব্দুলের পুত্র।
শাহ আরেফিন টিলার পাশের মতিয়া টিলায় আঞ্জু মিয়ার গর্তে পাথর উত্তোলণকালে নিহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। নিহতের পর তাৎক্ষণিক লাশ গুমের জন্য নিহত কিশোরের পরিবারকে বুঝিয়ে লাশ নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিয়ে যাওয়া হলে সেখান থেকে লাশ ফিরত এনে পোস্ট মর্টেম করে ফের নিহতের পিতার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। একই সাথে ওইদিন রাতে আঞ্জুমিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু বলেন, নিহতের ঘটনাকে আড়াল করতে লাশ দিরাই নিয়ে যাওয়া হলে সেখান থেকে ফেরত এনে পোস্ট মর্টেম করা হয়। এ ঘটনায় আঞ্জু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সম্প্রতি কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন হয়েছেন সুমন আচার্য্য। তিনি যোগদানের পর থেকে একাধিক অভিযানের মাধ্যমে পাথর খেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি এখানে এসেছি মাত্র ৩ মাস। আমার আসার পর থেকে আমি চেষ্টা করছি অবৈধ ভাবে মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ করতে। কিন্তু হাইকোর্ট থেকে পাথর উত্তোলনে একটি অনুমতি নিয়ে এসেছেন একজন ব্যাক্তি। তবে অনুমতিপত্রে মেশিন ব্যবহার করার কোন অনুমতি নেই। তাই আমার অভিযান মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে। একই সাথে আমি নিজে বিভিন্ন কাগজপত্র রেডি করে হাইকোর্টে সাবমিট করে চেষ্টা করবো মেশিন দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন স্থায়ী ভাবে বন্ধ করার। এ লক্ষ্যে এখানে একটি বিজিবি ক্যাম্প স্থাপনের প্রস্তাবনাও দিয়েছি। আশা করি আমি সকল মহলের সহযোগিতায় অবৈধ পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ করতে পারবো।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed