পিকনিকে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর থেকে কুমিল্লার একটি পার্কে পিকনিকে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রীর। ওই ছাত্রীর নাম ফৌজিয়া আফরিন সামিয়া। সে লক্ষ্মীপুর সদর উপজেলার ইলেভেন কেয়ার একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে বলে জানা গেছে।
সামিয়ার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, পৌর শহরের শেখ রাসেল সড়কে অবস্থিত ইলেভেন কেয়ার একাডেমি থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ৫০ শিক্ষার্থী নিয়ে কুমিল্লার একটি পার্কে পিকনিকে যায় কর্তৃপক্ষ। বিকাল ৩টায় প্রধান শিক্ষকের মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা হয় সামিয়ার। এর ঘণ্টাখানেক পর মেয়ের মৃত্যুর সংবাদ পান বাবা গিয়াস উদ্দিন ও মা কানিজ ফাতেমা। এর পর রাতে সহপাঠী ও শিক্ষকরা তার লাশ নিয়ে বাড়ি ফিরেন।
সামিয়ার বাবা-মা অভিযোগ করেন, পিকনিকে যেতে দিতে না চাইলেও শিক্ষকরা জোর করে তাকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। এ ঘটনার বিচার দাবি করেছেন তারা।
তবে সালমা নামের এক সহকারী শিক্ষক বলেন, পানিতে নামার পর খিঁচুনি ওঠার পর সামিয়াকে হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা পলাতক রয়েছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।
লক্ষ্মীপুর সদর থানার এসআই প্রেমনান্দ দাশ বলেন, পিকনিকে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে এসেছি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে শিক্ষকরা ওই বাড়ি থেকে পালিয়ে যান। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed