Main Menu

সিলেটে দুই ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে দু’টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। উপজেলার স্বরস্বতী এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে চলতে থাকা ওই দুই ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধে বিশেষ এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ইটভাটা দু’টি থেকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

Manual1 Ad Code

পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইশরাত জাহান পান্না জানান, বশির ব্রিকস্ এবং হাফিজ এন্ড ব্রাদার্স নামের ওই ইটভাটা দু’টি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। পরিবেশ দুষণ ছাড়াও পার্শ্ববর্তী সুরমা নদীর পাড় কেটে ইট নির্মাণে ব্যবহার করছিল তারা।

সিলেটে ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত সবক’টি ইটভাটায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

Manual8 Ad Code

পরিবেশ অধিদপ্তরের সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহমদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী পৌর এলাকায় ইট প্রস্তুত নিষিদ্ধ করা হয়েছে। এই আইন না মেনে গোলাপগঞ্জ পৌর এলাকায় স্বরসতী গ্রামে ইটভাটা তৈরী করায় এই দুটি ইট ভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। সেই সাথে ২০ লক্ষ করে মোট ৪০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual7 Ad Code

এর আগে বুধবার সিলেটের ওসমানীনগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রহীন আরও দু’টি ইটভাটা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code