স্বপ্নের সাঁকো ইউকে ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য রথেরটিলা এলাকায় স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকে এর আর্থিক সহযোগিতায় ও মৌলভীবাজার শাখার উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী।
কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন এর সভাপতিত্বে ও ফটিকুল ইসলাম এর সঞ্চালনায় শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. সিকান্দর আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে পতনউষার ও শমশেরনগর ইউনিয়নের অর্ধশতাধিক দরিদ্র শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকে এর নির্বাহী প্রধান কবি নূরজাহান শিল্পী জানান, লন্ডন ও বাংলাদেশ কেন্দ্রিক এই প্রতিষ্ঠান অসহায়, দরিদ্র ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উপকরণ প্রদানসহ নানা ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed