কমলগঞ্জে সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের বন্দরবাজার এলাকা থেকে নগদ টাকাসহ জুয়াড়িদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই তোফায়েল আহম্মেদ, এএআই আয়েছ মাহমুদ ও আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সীবাজার ইউনিয়নেরর রুপসপুর গ্রামের বন্দরবাজারের জসিম উদ্দিনের দোকানের সম্মুখে জুয়াড় আসরে অভিযান চালিয়ে নগদ ১৮০০ টাকা ও ২ বান্ডেল তাসসহ ৮ জুয়াড়িদেরকে আটক করে।
আটককৃতরা হলো- কমলগঞ্জ উপজেলার রুপসপুর গ্রামের মৃত রাশিদ উল্লার ছেলে শামিম আহমেদ (৪৫), একই গ্রামের হরমুজ আলীর ছেলে সালাউদ্দিন (২২) ও কদর মিয়ার ছেলে রুমান আহমদ (২০), সিদ্ধেশ^রপুর গ্রামের কায়েস আহমেদের ছেলে সুমন আহমেদ (৩০), রহিমপুর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে সুহেল মিয়া (২২), রামেশ^রপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার ছেলে জহির আহমেদ (৩৬), পতনউষার গ্রামের ফারুক মিয়ার ছেলে জুয়েল আহমেদ (৩৫) এবং রাজনগর উপজেলার মরিচা গ্রামের চেরাগ মিয়ার ছেলে আব্দুল হান্নান (২৮)।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৮ জুয়াড়িকে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed