মৌলভীবাজারে গ্যাস লাইন থেকেই আগুনের সূত্রপাত
মৌলভীবাজার প্রতিনিধি: গ্যাস লাইন থেকেই মৌলভীবাজারের এম সাইফুর রহমান সড়কের দোতলা ভবনে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী।
এ অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পিংকি সু স্টোরের স্বত্ত্বাধিকারী সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দিপা রায় (৩৫), এবং দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।
মৌলভী্বাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন থেকে আগুনের উৎপত্তি হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’
এখন বালি দিয়ে গ্যাস লাইন বন্ধ করে রাখা হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভবনের নিচ তলার পিংকি সু স্টোরে আগুন লাগে। পরে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে শ্রীমঙ্গল থেকে তিনটি ইউনিট যোগ দেয়। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed