Main Menu

কানাইঘাটে ট্রাক্টর উল্টে চালক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে একটি ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই এর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল ৮টার দিকে উপজেলার উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিজুরী ধনবন খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টর চালক দবিরুল ইসলাম ডব্লিউ (৩৫) দিনাজপুরের মিরপুরের আজহার আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজার থেকে মুলাগুল বাজারে যাওয়ার পথে মুলাগুল-সুরইঘাট জিসি রাস্তার কালিজুরী ধনবন খালে যাওয়ার পর ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টর চালক দবিরুল ইসলাম ডব্লিউ। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই আবু কাওছার ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।

কানাইঘাট থানার এসআই আবু কাওছার জানান, নিহত ট্রাক্টর চালক দবিরুল ইসলাম ডব্লিউ গত কয়েক মাস থেকে সাউদগ্রাম এলাকার ইয়া উদ্দিন নামে এক ব্যক্তির ট্রাক্টর চালক হিসাবে কর্মরত ছিলেন।

Share





Related News

Comments are Closed