Main Menu

কমলগঞ্জে দেয়াল পত্রিকা উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে দেয়াল পত্রিকা উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ১০টি প্রাথমিক বিদ্যালযের অংশ গ্রহনে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় এ উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরডিআরএস বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদারের সভাপতিত্বে ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ আজাদ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি’র সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দীন, প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম চৌধুরী, সিনিয়র শিক্ষিকা মধুমিতা দেশমূখ্য, বীরেন্দ্র চন্দ, সালমান আলী, ফেরদৌস আরা ও সমরেন্দু সেনগুপ্ত বুলবুল।

অনুষ্ঠান শেষে দেয়াল পত্রিকার বিজয়ী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed