পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে হাসান আলী (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে সীমান্তের ৭৫২ মেইন পিলার এলাকায় হাসানের গুলিবিদ্ধ লাশ দেখতে পান স্থানীয়রা।
নিহতের মরদেহ এখনও সীমান্ত এলাকায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুল হক বলেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে বিজিবির সদস্যরা যাচ্ছেন।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed