Main Menu

জরিমানা ছাড়াই হালনাগাদ করা যাবে গাড়ির কাগজপত্র

বৈশাখী নিউজ ডেস্ক : পূর্বের জরিমানা ব্যতীত মূল কর বা ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সোমবার (২০ জানুয়ারি) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারি সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ।

এতে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা দেওয়ার আগে গাড়ির কাগজপত্র আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করা যাবে।

বিআরটিএ সড়ক পরিবহন মালিকদের উদ্দেশ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে আগামীতে খেলাপী যানবাহন মালিকদের আর কোনো সুযোগ দেওয়া হবে না মর্মে অগ্রিম ঘোষণা প্রচার করবে বলেও আদেশে উল্লেখ রয়েছে।

Share





Related News

Comments are Closed