Main Menu

কুলা্‌উড়ায় জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের একটি জলাশয় থেকে আব্দুল মোক্তাদির লিলু (৩৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল চারটার দিকে লাশটি উদ্ধার করা হয়। লিলু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

সূত্র জানায়, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আব্দুল মোক্তাদির লিলু। বড় ভাই মাদরাসা শিক্ষক আব্দুর রহিমের সাথে বসবাস করতেন শহরের উত্তরবাজারে একটি ভাড়া বাসায়। মানসিক ভারসাম্যহীন থাকায় লিলুকে প্রায় সময় ঘরে বন্দি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অজ্ঞাতে তিনি বাসা থেকে বেরিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বুধবার দুপুরে থানায় জিডি করা হয়। এর কিছুক্ষন পরই পৌর শহরের বাদে মনসুরস্থ মরা গোগালী ছড়ার পাশে একটি জলাশয়ে মোক্তাদির লিলুর মরদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা যাচাই করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed