Main Menu

শ্রুতি সিলেট’র পিঠা উৎসব শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: হিম হিম কুয়াশার আবরণে ষড়ঋতুর পরম্পরায় বাংলার প্রকৃতিতে আজ ফিরে এসেছে পিঠা উৎসব। বাঙালির ঘরে ঘরে পিঠা উৎসব শুরু হয় অগ্রহায়ণের শুরু হতে। অগ্রহায়ণ মানেই কৃষকের গোলায় নতুন ধান। কৃষাণির ব্যস্ততা দিনভর।নতুন চালের পিঠার ঘ্রাণে আমোদিত চারদিক। গ্রামজুড়ে উৎসবের আমেজ। পিঠা উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐহিত্য ও সংস্কৃতি। বাংলার কৃষিজীবী সমাজের সবচেয়ে ঐতিহ্যবাহী শস্যোৎসব নবান্ন। অনাদিকাল থেকে কৃষিসভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে গ্রাম বাংলায় পালিত হয়ে আসছে এ উৎসব।

শুক্রবার (১৭ জানুয়ারি) নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের ছোট ক্যাম্পাস প্রাঙ্গণে প্রতিবারের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আয়োজন করেছে দিনব্যাপী পিঠা উৎসব ১৪২৬ বাংলা।

দিনব্যাপী আয়োজনে উদ্বোধন করবেন বরেণ্য আবৃত্তি এবং অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

আরো উপস্থিত থাকবেন বরেণ্য আবৃত্তি শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা ডালিয়া আহমেদ,বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক নিউজ প্রেজেন্টারস সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি এবং পদ্মা সেতু প্রকল্পের যুগ্ম-সচিব দেওয়ান সাঈদুল হাসান, আগরতলা ত্রিপুরার বিশিষ্ট বাচিক শিল্পী স্মিতা ভট্টাচার্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।

দিনব্যাপী আয়োজনে সমবেত সংগীত পরিবেশন করবেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, দ্বৈতস্বর, অন্বেষা, নগরনাট, তারুণ্য শ্রুতি আবৃত্তি বিভাগ, সুরসপ্তক, মুক্তাক্ষর, সংগীতমুকুল, সংগীত নিকেতন, অনির্বান, সুর ও বানী, নৃত্যাঞ্জলী, থিয়েটার একদল ফিনিক্স, সোপান প্রমুখ। একক আবৃত্তি পরিবেশন করবেন বরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া ইসলাম, দেওয়ান সাঈদুল হাসান, মনির হোসেন, স্মিতা ভট্টাচার্য্য, মাসুম আজিজুল বাসার, মোঃ মুজাহিদুল ইসলাম, সংগীত পরিবেশন করবেন লোক সংগীতশিল্পী শ্যামল পাল, বাউল আব্দুর রহমান, শামীম আহমেদ, গৌতম চক্রবর্তী, প্রদীপ মল্লিক, সোনিয়া রায়, লিংকন দাশ প্রমুখ। প্রতিবারের মতো থাকবে পিঠামেলা ও প্রতিযোগিতা।

Share





Related News

Comments are Closed