সিলেটে দিন দুপুরে প্রবাসীর বাসায় চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লামাবাজারে দিনে-দুপুরে এক প্রবাসীর বাসায় দুঃসাহিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে লামাবাজারের ছায়াতুন-১১ নাম্বার বাসায় এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।
জানা যায়, লামাবাজারের ঐ বাসার জানালা ভেঙ্গে চোরদল ঘরের ভিতর প্রবেশ করে ৩টি রুমের ভিতরে আলমারির মধ্যে রাখা নগদ ৫০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৩শ’ দিরহাম, ১টি সামস্যাং মোবাইল সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে বাসার বাসিন্দা আশরাফ আলী জানান, আমরা বাসা তালা মেরে দুপুরে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যাই। পরে বাসায় এসে দেখি বাসার দরজা, জানালা ভাঙ্গা এবং ঘরের মধ্যে থাকা জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
এব্যাপারে লামাবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ কামাল হোসেন সরকার জানান, আমরা চুরির অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
১৫ মাসের মধ্যে সিলেট সদর ফায়ার স্টেশনের নির্মাণকাজ শেষ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ক্রমবর্ধমান নগরায়ণ ও জনসংখ্যার চাপে অগ্নিনিরাপত্তা ও জরুরি সেবার সক্ষমতা বাড়াতেRead More
সিলেটে মসলা মিলে ৮০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কালিঘাট বাজারে নানা অনিয়ম ও অসংগতি পাওয়ায় ভাই ভাই মসলাRead More



Comments are Closed