রাজবাড়ীতে বাস-মাহেন্দ্রর সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে বাস ও মাহেন্দ্রর (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আহতরা হলেন-মাহেন্দ্রচালক ফরহাদ ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা কালীপদ শীল। আহতদের গোয়ালন্দ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী গ্রিন লাইনের একটি বাস খানখানাপুর ছোট ব্রিজ অতিক্রম করার সময় দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড়গামী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
ওসি জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পালিয়ে গেছেন।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed