সিলেটে এম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদরে এম্বুলেন্স গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিন্টু আহমদ (৩৫) উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রামের সাবেক পৌর কাউন্সিলর ইউসুফ আলীর পুত্র। মিন্টু আহমদ গোলাপগঞ্জের লেক ভিউ ক্লিনিকে কর্মরত ছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ মডেল থানার সামনে বিয়ানীবাজার থেকে আসা এম্বুলেন্স (ঢাকা মেট্রো -চ ১৫-৫৮৬২) গোলাপগঞ্জগামী মোটরসাইকেলকে (সিলেট-মেট্রো-হ ১১-৪২১০) ধাক্কা দেয়। এতে মটর সাইকেল আরোহী মিন্টু আহমদ গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে এম্বুলেন্স গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed