Main Menu

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আ’লীগের শ্রদ্ধা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বেলা ১টা ৪১ মিনিটে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু। তাই ঐতিহাসিক এই দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগ সিলেটের নেতৃবৃন্দ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট এমসি কলেজে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ সিলেটের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট নিজাম উদ্দিন, শাহ মোশাহিদ আলী, মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, রনজিত সরকার, আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী প্রমুখ।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code