Main Menu

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি ইতোমধ্যে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার ভোরে ইরাকের আল-আসাদ মার্কিন ঘাঁটিতে হামলার এক ঘণ্টা পরই ইরবিল মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের ক্ষেণাস্ত্র।

ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি) বুধবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল কাসেম সোলাইমানির উপর আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতেই এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

Manual5 Ad Code

হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। আহত হয়েছে দুই শতাধিক মার্কিন সেনা।

হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘সব ঠিক আছে! ইরাকের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।’

Manual6 Ad Code

এদিকে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কাপুরুষোচিত পদক্ষেপের ‘কঠোর প্রতিশোধ’ নেয়ার প্রতিশ্রুতি এ হামলার মধ্য দিয়ে শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি।

Manual5 Ad Code

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি সশস্ত্র শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন সেনারা।

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রক্সি যুদ্ধ চলছে। ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে ইসরায়েল।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code