বিয়ানীবাজার উপজেলা বিএনপির বর্ধিত সভা
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, ‘বিএনপির ওপর যতই জুলুম-নিপীড়ন চালানো হোক না কেন বিএনপি এখনো স্বমহিমায় ঠিকে আছে। ঐক্যবদ্ধ শক্তিশালী বিএনপিকে মোকাবেলা করার সাধ্য আওয়ামী সরকারের নেই।’
বুধবার বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পৃথক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিতে কার্যকর গণআন্দোলন গড়ে তুলতেই বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান।
স্থানীয় রয়েল স্পাইসি সেন্টারে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ ও সাংগঠনিক সম্পাদক নজরুল হোসেন খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ।
বিএনপি নেতা সেলিম আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জিয়াউল বারী চৌধুরী শাহীন, প্রবাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন, হেলালুজ্জামান হেলাল, এডভোকেট আবু তাহের, এডভোকেট আহমদ রেজা, আব্দুল মালেক, আব্দুস সবুর, সাইফুর রহমান, সরওয়ার হোসেন, মাহবুবুর রহমান চেয়ারম্যান, দেলোয়ার হোসেন মুক্তা, মোঃ হারুন রশিদ, আখতার হোসেন রাজু, এখলাছুর রহমান মুন্না, মাহবুব আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, তাজুল ইসলাম, ফয়সল আহমদ, মুজিবুল ইসলাম মাষ্টার, লিয়াকত আলী, আব্দুল জব্বার, শিপলু আহমদ, আলী আহসান, হাজী জসিম উদ্দিন, গিয়াস উদ্দিস, সরওয়ার হোসেন, ফয়েজ আহমদ, আইনুল আবেদীন ও আখতার হোসেন লিমন প্রমুখ।
এদিকে বিকেলে বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি আবু নাসের পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেলের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ। স্থানীয় ভোজবাড়ী পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইসলাম উদ্দিন প্রবাসী, জসিম উদ্দিন জুয়েল, ফয়েজ আহমদ ও আইনুল আবেদীন প্রমুখ।
Related News
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেRead More



Comments are Closed