আনন্দ-উচ্ছ্বাসে শাবির তৃতীয় সমাবর্তন সম্পন্ন
শাবি প্রতিনিধি: দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল তিনটায় কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা।
সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এবারের সমাবর্তনে রেজিস্ট্রেশন করেছে মোট ৬ হাজার ৭৫০ শিক্ষার্থী।
সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবিষয়ে শৃঙ্খলা ও নিরাপত্তা উপকমিটির আহ্বায়ক এবং শাবি প্রক্টর অধ্যাপক জহীর উদ্দীন আহমদ বলেন, সমাবর্তনের জন্য কেন্দ্রীয় খেলার মাঠে ৮ হাজার আসনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল এবং সমাবর্তন মঞ্চ কৈরী করা হয়েছে।
এদিকে সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীরা সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। সবাই বিশ্ববিদ্যালয়ের দেয়া কালো গাউন আর সমাবর্তন ক্যাপ পরে আসেন। জীবনের স্মরণীয় মুহূর্তকে ফ্রেমবন্দি করেন তারা।
উল্লেখ্য, ১৯৯১ সালে একাডেমিক কার্যক্রম শুরুর পর দীর্ঘ ২৮ বছরে মাত্র দু’টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিলো এই বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৮ সালের ২৯ এপ্রিল বিশবিদ্যালয়ের প্রথম সমাবর্তন এবং এর নয় বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।
Related News
শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালং (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু)Read More
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতকRead More



Comments are Closed