ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বুধবার সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোনসহ খোয়া যাওয়া সামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয়ে দুপুর দেড়টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’
গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলা বাসস্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে রাস্তার পাশে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন।
ধর্ষণের এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবারই (৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)।
Related News
ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অননুমোদিত এজেন্ট বা দালালের মাধ্যমে ভিসা প্রক্রিয়ায় জড়িত নাRead More
সিএনজি অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩Read More



Comments are Closed