মুজিববর্ষ: ক্ষণগণনা শুরু ১০ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ১০ জানুয়ারি বিকেল ৫টা থেকে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হবে। এদিন বিকেল ৫টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ ক্ষণগণনার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সারা দেশে একযোগে ক্ষণগণনা শুরু হয়ে যাবে। প্যারেড গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের উপস্থিতির ব্যবস্থা করা হবে।
এজন্য ৬ জানুয়ারী সোমবার বিকেল ৩টা থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। বাস্তবায়ন কমিটির ওয়েবসাইটের www.event.mujib100.gov.bd মাধ্যমে অনলাইন ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে রেজিষ্ট্রেশন। তবে এজন্য কোনো ফি দিতে হবে না।
রোববার (৫ জানুয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
১৯৭২ সালের এইদিনে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। সেই দিনকে স্মরণীয় করে রাখতে ঐদিন থেকে অধিবর্ষ গণনা শুরু হচ্ছে বলে জানান তিনি। ১৯৭২ সালের ওইদিন বঙ্গবন্ধু যেভাবে ফিরে এসেছিলেন সেটির একটি প্রতীকী আবহ তৈরি করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
Related News
মালয়েশিয়া ও চীনে সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীRead More
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed