Main Menu

বিপিএলের সিলেট পর্বের টিকেট কাউন্টার ফাঁকা

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: বিগত দিন টিকিট ছিল সোনার হরিণ। টিকিট নিয়ে হয়েছে অনেক কালো দান্ধা। ঘন্টায় ফুরিয়ে গেছে কয়েক হাজার টিকিট।

Manual8 Ad Code

কিন্তু এবছর সিলেটে অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিপিএলে আগ্রহ নেই সিলেটের ক্রীড়ামোদী দর্শকদের।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেটের মাঠে গড়াচ্ছে খেলা। এর একদিন আগে বুধবার বিক্রি শুরু হওয়া টিকিট কাউন্টারের ফাঁকা দৃশ্য প্রমাণ করছে যে, দর্শক খড়ায় পড়বে বিপিএল সিলেট পর্ব।

বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের টিকেট বুথে টিকেট বিক্রি করা হয়।

তবে অন্যান্যবার সিলেটে বিপিএল’র টিকেটের জন্য দর্শকদের লম্বা লাইন, হাহাকার দেখা গেলেও এবার ঠিক বিপরীত।

বুধবার দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের টিকেট বুথ ঘুরে দেখা গেছে টিকেটের ক্রেতা একে বারে নেই বললেই চলে। বুথে অলস সময় কাটাচ্ছেন বিক্রেতারা। ক্রেতা কম থাকায় ব্যস্ততা নেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও।

Manual5 Ad Code

বিসিবি সূত্রে জানা গেছে, সিলেটে এছাড়াও প্রতিদিন ম্যাচের পূর্বেও সংগ্রহ করা যাবে বিপিএলের টিকিট।

Manual6 Ad Code

উল্লেখ্য, এবারের বিপিএল হচ্ছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। বিপিএলের লীগ পর্বের ম্যাচ গুলো ভাগ করা হয়েছে পাঁচটি পর্বে। ইতোমধ্যে তিনটি পর্ব শেষ করে চতুর্থ পর্বের ম্যাচগুলো খেলতে আগামী ২ জানুয়ারি সিলেট আসছে বিপিএল।

অর্থাৎ ২ জানুয়ারি শুরু হওয়া বিপিএলের সিলেট পর্বের ম্যাচ চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মানে তিনদিন সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন ক্রিকেটের এ সংক্ষিপ্ত ভার্সনের ছয়টি ম্যাচ। প্রতিদিন ম্যাচ হবে দুইটা।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code