কমলগঞ্জে জেএসসিতে পাসের হার ৯১.২৫
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৯১.২৫ শতাংশ। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন জানান, মঙ্গলবার জেএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৬১ জন, আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, এ এ টি এম উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, পতনঊষার উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, আব্দুল মছব্বির একাডেমী থেকে ২ জন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, চিৎলীয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, অভয়চরণ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ও কমলগঞ্জ আইডিয়াল জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে ১ জন।
এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, মকবুল আলী উচ্চ বিদ্যালয় এবং কমলগঞ্জ আইডিয়াল জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় পাশের হার ৯২.৯৮ শতাংশ। এ উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৪৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৪ জন পরীক্ষার্থী পাশ করেছে।
Related News
মৌলভীবাজারে তরুণীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পরRead More
কমলগঞ্জে সড়ক সংস্কার: মাস না যেতেই উঠে গেছে সোয়া ২ কোটি টাকার কার্পেটিং!
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ শমশেরনগর-এয়ারপোর্ট সংলগ্ন রেলগেট-পতনঊষার ভায়া তারাপাশাRead More



Comments are Closed