ত্রিপুরা সীমান্তে মিলল কমলগঞ্জের যুবকের লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : মৌলভীবাজারের কমলগঞ্জের ত্রীপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের নোওয়াগাঁও এলাকা থেকে গত ২৪ ডিসেম্বর নিখোঁজ হয়েছিল নুরুল ইসলাম (২২) নামের এক মানসিক প্রতিবন্ধী।
নিখোঁজের ৬দিন পর রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা সীমান্তের ৯৪/২৪ সীমান্ত খুঁটির নো-ম্যান্স ল্যান্ড এলাকার একটি পাহাড়ি ছড়ায় তার লাশ পাওয়া যায়। সে মুসলিম মণিপুরী সম্প্রদায়ের নোওয়াগাঁও গ্রামের জোয়াদ আলীর বড় ছেলে।
জানা যায়, গত ২৪ ডিসেম্বর বিকাল ৪টায় মানসিক প্রতবিন্ধী নুরুল ইসলাম বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল।
রোববার বিকালে ভারতের ত্রিপুরার কমলপুর এলাকার ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা পাহাড়ি ছড়ায় তার লাশ দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের খবর দেয়।
বিজিবি সদস্যদের মাধ্যমে কমলগঞ্জ থানার পুলিশ জানায় (২৯ ডিসেম্বর) রোববার সন্ধ্যার পর লাশ উদ্ধারের চেষ্টা করলে গভীর বনে লাশটি পড়ে থাকায় রাতে আর লাশ উদ্ধার করা যায়নি। সোমবার সকালে লাশটি উদ্ধারে ঘটনাস্থলে পুলিশের একটি দল যাচ্ছে।
নিহতের ভাই সিরাজুল ইসলাম জানান, নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজেও তাকে পাওয়া যায়নি। অবশেষে রোববার বিকালে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের তৈলং বাড়ি এলাকার গভীর বনে নো-ম্যান্স ল্যান্ডের ভারতীয় সীমান্ত সংলগ্ন পাহাড়ি ছড়ায় তার লাশ পড়ে থাকতে দেখে বিএসএফ কুরমা বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যদের খবর দেয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার ছবি ধারণ করে এনে পরিবার সদস্যদের দেখালে তারা তাকে সনাক্ত করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র নাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির মাধ্যমে খবর পেয়েছেন। লাশটি গভীর বন এলাকায় থাকায় রাতে সেখানে গিয়ে লাশ উদ্ধার সম্ভব নয় বলে সোমবার সকালে লাশ উদ্ধারে পুলিশের একটি দল যাচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed