বিয়ানীবাজারে প্রেমিকার বাবাকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে প্রেমে বাধা দেয়ায় প্রেমিকার বাবাকে গলা কেটে হত্যা করেছে আব্দুল মুবিন লিমন (১৮) নামের এক যুবক।
গত শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রোববার (২৯ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার লাউতা ইউনিয়নের মুহিব আলীর পুত্র আব্দুল মুবিন লিমনকে গ্রেপ্তার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায় ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর সংবাদ সম্মেলনে জানান, নিহত নজরুল ইসলাম (৪২) পেশায় একজন রাজ মিস্ত্রি ছিলেন। তার মেয়ের সঙ্গে আব্দুল মুবিন লিমনের প্রেমের সম্পর্ক ছিল। উক্ত প্রেমের ঘটনা নজরুল ও তার স্ত্রী হাছনা বেগম জানার পর মুবিনের সাথে মেয়ের যোগাযোগ করা বন্ধ করে দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, যোগাযোগ বন্ধ হওয়ার পর ক্ষোভে নজরুলকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় মুবিন। গত শনিবার নজরুল ইসলামকে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায় মুবিন। নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে রাতের অন্ধকারে মুবিন কাঠের টুকরা দিয়ে ভিকটিমের মাথার পিছনে ও সামনে আঘাত করে। পরে ধারালো ছোরা দিয়ে নজরুলের গলা কেটে রক্তাক্ত জখম করে নৃশংসভাবে হত্যা করে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed