তুহিন হত্যা: বাবা-চাচাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন (৫) হত্যা মামলায় বাবা ও চাচাসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দিরাই থানা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালতে অভিযোগ পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম।
অভিযুক্তরা হলেন তুহিনের বাবা আব্দুর বাছির, চাচা আব্দুর মোছাব্বির, জামশেদ আলী, নাসির উদ্দিন ও চাচাতো ভাই সাহারুল। সাহারুলের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, গত ১৪ অক্টোবর গভীর রাতে ঘুমন্ত শিশু তুহিনকে ঘরের বাইরে নিয়ে হত্যা করা হয়। হত্যার পর হত্যাকারীরা তুহিনের কান ও লিঙ্গ কাটে গাছে ঝুলিয়ে রাখে। তুহিনের পেটে বিদ্ধ দুটি ছুরিতে সালাতুল ও সোলেমান নাম লেখা ছিলো তারা তুহিনের বাবা ও চাচাদের প্রতিপক্ষ। পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তুহিনের চাচা নাছির ও চাচাতো ভাই সাহারুল স্বীকার করে যে তারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তিনি বলেন, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তুহিনের বাবা, চাচা এবং চাচাতো ভাইসহ ৫ জন এ হত্যাকাণ্ডে জড়িত বলে নিশ্চিত হয়েছে পুলিশ। ফলে তাদের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
প্রসঙ্গত গত ১৪ অক্টোবর রাত ৩টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে পাঁচ বছর বয়সী শিশু তুহিনকে হত্যা করা হয়। গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তুহিনের পেটে দুটি ধারালো ছুরি বিদ্ধ ছিল। তার পুরো শরীর রক্তাক্ত, কান ও লিঙ্গ কর্তন করা হয়েছিল।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।Read More
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More



Comments are Closed