৫ ঘণ্টা পর সিলেট পথে রেল চলাচল শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল পৌণে ১০টার টার দিকে কুলাউড়ার বরমচাল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জানা যায়, সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে মালবাহী ট্রেন সার নিয়ে যাওয়ার পথে সকাল পৌনে ১০টার দিকে কুলাউড়ার বরমচালে ট্রেনটি লাইনচ্যুত হয়।
একই সময় ট্রেনের লাইনচ্যুত বগিগুলো ফেঞ্চুগঞ্জ-ব্রাহ্মণবাজার আঞ্চলিক সড়কের ওপরে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে ট্রেনের বগি অপসারণের অপেক্ষায় ছিল সহস্রাধিক যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পাঁচ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
কুলাউড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) জুলহাস মাহমুদ জানান, ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের মধ্য দিয়ে বিকেল ৩টার দিকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি ট্রেনের লাইনচ্যুত বগিটির চাকা ও টুলে সমস্যা ছিল। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। প্রাথমিক অবস্থায় ৩০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হলে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed