বিয়ানীবাজারে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতায় এক নির্মাণ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া ও নন্দিরফল এলাকার মধ্যবর্তী ফাঁকা জায়গার একটি তালগাছের নীচে এ লাশটি স্থানীয়রা দেখতে পান। পরে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম (৪৫) লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে নজরুল ইসলামের (৪৫) গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। নজরুল পেশায় একজন নির্মাণ শ্রমিক। ব্যক্তিগত জীবনে সহজ সরল জীবন যাপন করা নজরুল ইসলামের এমন মৃত্যু স্থানীয়দের ভাবিয়ে তুলেছে। কে বা কারা, কি কারণে সহজ সরল এই লোকটিকে এমন নির্মমভাবে হত্যা করেছে, এ প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর ঘটনার তথ্য সংগ্রহ করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। নজরুল ইসলাম হত্যার সাথে এক না একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে পুলিশের ধারণা।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর জানান, আমরা নিহত নির্মাণ শ্রমিক নজরুলের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে।
তিনি জানান, এই হত্যাকান্ডের সাথে যারাই জড়িত হোক না কেন তাদের গ্রেফতার করা হবে।
Related News
সিলেট সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, গরু, সবজি,Read More
গোলাপগঞ্জে আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গোলাপগঞ্জে আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন সিলেট-৬ আসনের সংসদRead More



Comments are Closed