এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে জাবির আহমদ সভাপতি ও আজহার উদ্দিন শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচনী কার্যক্রম শেষে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন ও মো. তৌফিক এজদানী চৌধুরী কমিটি ঘোষণা করেন।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০১৯-২০ সেশনের কার্যকরী কমিটির সহ-সভাপতি দিলীপ পাশী, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, দপ্তর ও কোষাধ্যক্ষ মোহাম্মদ রুম্মান আহমদ, ইমরান ইমন ও কাওছার আহমদকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সংগঠনের সদ্য সাবেক সভাপতি সোহেল আহমদ কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য; সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন হিসেবে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ২০১৭ সালে আত্মপ্রকাশ করে।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed