জৈন্তাপুর থেকে ৫৫৫ পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে ৫৫৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। আটক জয়নাল আবেদিন (৩৫) জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা উত্তর গোলাপনগরের মৃত আফতাব আলীর ছেলে।
রোববার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে উপজেলার হরিপুর বাজারের একটি মুদির দোকানের ভেতর থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর ইশতিয়াক ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়ারাসহ জয়নালকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed