নাগরিকত্ব আইন: ভারতে নিহত বেড়ে ১৭
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নাগরিকত্ব আইন পাসের পর হতে বিভিন্ন রাজ্যে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) উত্তরপ্রদেশে মারা গেছে ৯ জন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
এদিন রাজ্যের অন্তত ১৪টি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মেরুতে মারা যায় ৩ জন, বিনজরোরে ২ জন। এছাড়া, বারানসি, ফিরোজাবাদ, সামবাল ও কানপুরে ১জন করে বিক্ষোভকারীর মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার লখনৌতে ১ ও কর্ণাটকের ম্যাঙ্গলোরে ২ আন্দোলনকারী নিহত হয়।
উত্তরপ্রদেশে পুলিশের ডিরেক্টর জেনারেল ওপি সিং জানিয়েছেন, মসজিদে নামাজ আদায় করে ফেরার সময় পুলিশের ওপর পাথর নিক্ষেপ করা হচ্ছিল। অন্তত ৫০ পুলিশ এতে আহত হন।
এছাড়া রাজ্যটিতে প্রায় ৩ হাজার জনকে গৃহবন্দি করে রাখা হয়েছে। অন্তত দুইশ জনকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। ১৪৪ ধারা জারি করা আছে উত্তরপ্রদেশের অন্তত ১৬ জেলায়।
Related News
ইরানে হামলা নিয়ে নতুন বার্তা দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনাRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দুই দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর)Read More



Comments are Closed