Main Menu

সুনামগঞ্জে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুড় নিহত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রাজনপুর গ্রামে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুড় নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

নিহতের নাম সৈইফ উদ্দিন (৬০)। তিনি রাজনপুর গ্রামের বাসিন্দা।

Manual5 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের দুই ছেলের বউয়ের মধ্যে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। শুক্রবার রাতেও জা’ দের ঝগড়া হয়। শনিবার ভোরে ঘাতক সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টাকালে শ্বশুড় সৈইফ উদ্দিন পুত্রবধূকে বাঁচানোর জন্য এগিয়ে যান। এ সময় পুত্রবধূ সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শ্বশুড়ের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে দোয়ারা বাজার থানার এসআই সজীব দত্ত ও এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ সময় অভিযুক্ত সোহেনা বেগমকে আটক করে পুলিশ।

Manual5 Ad Code

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার দায়িত্বপ্রাপ্ত এস আই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেনা বেগমকে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code