ফেঞ্চুগঞ্জে সড়কের পাশ নবজাতকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে দেড় মাসের ব্যবধানে তিনটি অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধার করলো পুলিশ। সবশেষ শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় একটি অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে দেড় মাসের মধ্যে তিনটি অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের করা নজরদারি ও পদক্ষেপ কামনা করেছেন তারা।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের সড়ক থেকে কাপড় দিয়ে মোড়ানো একটি অপরিপক্ক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেন তারা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এদিকে গত দেড় মাসে ফেঞ্চুগঞ্জে ৩টি অপরিপক্ক শিশুর মরদেহ উদ্ধারে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা মনে করছেন, ফেঞ্চুগঞ্জে কোথায় অবৈধ গর্ভপাত করানো হয় তা দ্রুত খোঁজ নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের নজরদারি কামনা করেন তারা।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed