Main Menu

আগুন পোহাতে গিয়ে দগ্ধ রংপুরের ৮ নারী

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বাড়ছে শীতের তীব্রতা। ফলে শীতের ছোবল থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে গত ২৪ ঘণ্টায় অগ্নি দগ্ধ হয়েছেন ৮ নারী। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই বছরে শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে ৪৮ নারী শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছিলেন কম পক্ষে ১০০ জন। এ বছর ৮জন নারী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ পর্যন্ত কেউ মারা যাননি। শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন না পোহাতে পরামর্শ দিয়েছেন বার্ন ইউনিটের সংশ্লিষ্টরা।

Manual1 Ad Code

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন। তার পা থেকে কোমড় পর্যন্ত পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাউনিয়া উপজেলার মৃত ফজলার রহমানের স্ত্রী মর্জিনা বেগমও আগুনে দগ্ধ হয়ে একই ইউনিটে চিকিৎসা নিচ্ছে। বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে তাদের মত ৮ জন এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।

Manual1 Ad Code

অগ্নিদগ্ধদের স্বজনরা জানান, শীতের তীব্রতা থেকে বাঁচতে খড় দিয়ে আগুন পোহাতে গিয়ে তাদের শরীরে আগুন লেগে যায়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে শুয়ে রোগীরা এখন যন্ত্রণায় ছটফট করছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত ৮ জন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code