বিশ্বনাথ পৌরসভার ‘প্রশাসক’ হলেন ইউএনও বর্ণালী পাল
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ফারজানা মান্নান বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারকে নিয়োগ প্রদান করেন।
প্রজ্ঞাপনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকার উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯, এর ৪২ ধারায় (১) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে নবগঠিত বিশ্বনাথ পৌরসভার প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল বলেন, আমার কাছে এখনও কোন কাগজপত্র আসেনি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন, বিশ্বনাথ পৌরসভার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নিয়োগ দেয়া হয়েছে।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed