Main Menu

মাধবপুরে ১৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোস্তফা মিয়া ওরফে মস্তুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

বুধবার বিকেলে উপজেলার সন্তোষপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা মিয়া উপজেলার চারাভাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

Manual6 Ad Code

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাঈম জানান, ওইদিন দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ জানান, জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচারকারী ও ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code