তারাকান্দায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক, ইট ভর্তি মাহিন্দ্র ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিভাবে নিহতদদের নাম-পরিচয় জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিএনজি চালিত অটোরিকশা ও ইট ভর্তি মাহিন্দ্র ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পরে উপজেলার শসার বাজার এলাকায় পৌঁছালে ফুলপুরগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়ে সিএনজি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত হয়েছেন।
তারা সবাই পুরুষ যাত্রী ছিল। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসছে বলেও জানান ওসি।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual7 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed