Main Menu

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম কষ্টের: প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : রাজাকারদের তালিকায় যোদ্ধাদের নাম আসায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা মুক্তিযোদ্ধাদের জন্য কষ্টের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, কিভাবে রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম চলে এলো এটা রহস্যজনক। এ তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। যাদের পরিবাররের সদস্যরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের যদি রাজাকার শব্দটি শুনতে হয়, এটি তাদের জন্য খুবই কষ্টের বিষয়।

Manual4 Ad Code

বুধবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দেওয়া সূচনা বক্তব্যে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে বলেছিলাম তালিকাগুলো ভালোভাবে যাচাই-বাছাই করে প্রকাশ করার জন্য। এত তাড়াতাড়ি এটি প্রকাশ করার কথা না, তাও আবার বিজয় দিবসের আগে। আমরা সুন্দরভাবে বিজয় দিবস উদযাপন করলাম। তালিকা সময় নিয়ে প্রকাশ করা দরকার ছিলো। সব মিলিয়ে একটি গোলমাল তৈরি হয়েছে। ৭২ সালে যুদ্ধের সময় আমাদের আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা ছিলো তাদের অনেককে পাকিস্তান সরকার দুর্বৃত্ত, সন্ত্রাসী বলে মামলা দিয়েছিলো।

শেখ হাসিনা বলেন, বিষয়টি নিয়ে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যারা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার তার এটা নিয়ে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। মনে কষ্ট লাগবে এটা খুবই স্বাভাবিক। যাহোক মন খারাপ করার কিছু নেই। সবকছিু ঠিক করা হবে। এটা যাচাই-বাছাই করা হবে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার সবসময়ই তাদের কাছে শ্রদ্ধেয়, দেশের মানুষের কাছেও শ্রদ্ধেয়। এর জন্য যারা দোষী তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা ঠিক করে ফেলবো।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code