Main Menu

ভারতে ১২ বাংলাদেশি নারী অভিবাসী গ্রেপ্তার

Manual4 Ad Code

প্রবাস ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যে বৈধ কোনো অনুমতি ছাড়া বসবাসের অভিযোগে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সেদেশের পুলিশ।

Manual8 Ad Code

রাজ্যের পালঘর জেলা থেকে পুলিশের অ্যান্টি টেরোরিজম সেল (এটিসি) তাদের গ্রেপ্তার করে বলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সংবাদ জানায় ভারতীয় সংবাদমাধ্যম। গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়জনই নারী বলে জানা যায়।

অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর মানসিংহ পাতিল জানান, সংবাদের ভিত্তিতে পালঘরের বইসর এলাকায় অভিযান চালিয়ে এ ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের কারো কাছেই বসবাসের বৈধ কোনো কাগজপত্র ছিল না।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার পাশাপাশি আইনি তদন্ত চালানো হচ্ছে বলে জানান তিনি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code