Main Menu

বিআরটিসি বাস চালুর দাবীতে মিছিল স্মারকলিপি

Manual5 Ad Code

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে বিআরটিসি বাস চালুর দাবীতে নেত্রকোণায় যুব সমাজের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

Manual4 Ad Code

নেত্রকোণাবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদুর রেজা খান, হাবিবা খানব সাদিয়া, হাসিব ইবনে হান্নান হৃদমসহ আরো অনেকে। পরে জেলা প্রশাসকের নিকট বিআরটিসি বাস চালুর দাবীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করে বিক্ষোব্ধ যুব সমাজ।

Manual3 Ad Code

উল্লেখ্য, বহুল প্রতিক্ষার পর গত ৮ ডিসেম্বর নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে মোট দশটি বিআরটিসি লোকাল বাস চালু করেছে সরকার। কিন্তু উদ্বোধনের দিনই ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু সংখ্যক শ্রমিক রাস্তায় গাড়ি আটকে দেয়। এতে করে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে মালিক ও শ্রমিক সমিতির বাঁধার কারণে দশটি বিআরটিসি বাস চলাচল বন্ধ রয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code