Main Menu

সিলেটে অভিবাসন দিবসে মেলা ও র‌্যালী অনুষ্টিত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ‘থাকতে পারে অনেক পথ, নিয়ম মেনে বিদেশ যাওয়াই হবে নিরাপদ’, এই স্লোগান নিয়ে প্রত্যাশা প্রকল্পের আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামের ভলিবল গ্রাউন্ডে বুধবার অভিবাসন মেলার উদ্বোধন করা হয়।

এর আগে সকালে সিলেট জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রত্যাশা প্রকল্প, ইউরোপিয়ান ইউনিয়ন, আইওএম ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‌্যালী শেষে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রত্যাশা প্রকল্পের আয়োজনে ভলিবল গ্রাউন্ডে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ।

Manual7 Ad Code

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. আসলাম উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির সহ-সভাপতি তাহমিন আহমেদ, আইওএম এর হেড অফ মাইগ্রেন্ট প্রোটেকশন আছমা খাতুন, ব্র্যাক জেলা সমন্বয়কারী বিভাস তরফদার।
বুধবার দিনব্যাপী এই অভিবাসী মেলার আয়োজন করে প্রত্যাশা প্রকল্প। প্রকল্পটি বাংলাদেশ সরকারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক-এর সাথে অংশীদারিত্বে আইওএম বাংলাদেশ বাস্তবায়ন করছে।

আন্তর্জাতিক অভিবাসী দিবসে দিনব্যাপী এই মেলায় নিরাপদ অভিবাসনের সাথে সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্ভাব্য অভিবাসী সহ মেলায় অংশগ্রহনকারীদের নিরাপদ অভিবাসন সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। এছাড়া অভিবাসন বিষয়ে গননাটক প্রদর্শনী, ভিডিও শো, কুইজ প্রতিযোগিতা, ফ্রি রক্ত পরীক্ষা, গান, স্পট চাকুরীর জন্য রেডিস্ট্রেশন এবং বিদেশ যাওয়ার জন্য সঠিক সরাসরি রিক্রটিং এজেন্সীর আয়োজন ছিল মেলায়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জেনে, শুনে, বুঝে এবং নিরাপদ উপায়ে বিদেশ যাওয়া উচিত।

Manual1 Ad Code

আয়োজকরা জানান, বর্তমানে বাংলাদেশের প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশী বিদেশে কর্মরত আছেন। শুধু ২০১৮ সালেই প্রায় ৮ লক্ষ মানুষ ভাল জীবিকার আশায় দেশের বাইরে গেছেন। বাংলাদেশ সরকার অভিবাসন খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ‘বৈদশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩’ প্রণয়ন করে। এছাড়া নিরাপদ অভিবাসনের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে সরকার। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরেও অনেকেই অনিয়মিত ভাবে দেশের বাইরে যাচ্ছেন। মধ্যসত্বভোগীদের প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হয়ে দেশে ফিরছেন অনেকেই। এমন প্রেক্ষাপটে সিলেট শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী অভিবাসন মেলার আয়োজন করছে প্রত্যাশা প্রকল্প।
আইওএম বাংলাদেশ ও ব্র্যাক কর্তৃপক্ষ বলেছে, “অনেক মানুষ না বুঝে দেশের বাইরে যাচ্ছেন। ফিরে আসছেন খালি হাতে। আবার অনেকেই ভাল রোজগারের জন্য দেশের বাইরে যেতে চান। এই দুই ধরনের মানুষের জন্যই আমাদের এই আয়োজন। আমরা একদিকে সাধারণ মানুষদের নিরাপদ অভিবাসনের জন্য প্রয়োজনীয় তথ্য দিচ্ছি, যেন তারা জেনে, শুনে ও বুঝে দেশের বাইরে যান। আবার যারা ফিরে এসেছেন, তারা যেন সমাজে অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে সে জন্য মেলার মধ্যমে পুনরেত্রীকরণের পথ দেখিয়ে দিচ্ছি।”

Manual6 Ad Code

দিনব্যাপী এই মেলায় অভিবাসন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান, অভিবাসন এবং রেমিটেন্স বিষয় নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠান, মাইগ্রেশন ফোরামস সদস্যগন বিজনেস এ্যাডভাইজোরি গ্রুপ সদস্য, স্বেচ্ছাসেবকপ্যারা কাউন্সিলর, মানবাধিকার সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ইউডিসির উদ্যোক্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ অংশ নেয়।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নির্ধারিত স্টলে তাদের কার্যক্রম, বিভিন্ন ধরণের সেবা সম্পর্কিত তথ্য এবং অন্যান্য উপকরণ প্রদর্শন করেন। যেখানে অভিবাসন নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন মেলায় অংশ নেয়া ব্যক্তিরা।

Manual3 Ad Code

প্রত্যাশা প্রকল্পটি ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবসের সময় দেশের ১০টি জেলায় অভিবাসন মেলার আয়োজন করছে। এবারও সিলেটসহ দেশের ১০টি জেলায় এই মেলার আয়োজন করে প্রকল্পটি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code