হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মিয়া হবিগঞ্জ সদর উপজেলার সুখচর গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহির মিয়ার লোকজনের সাথে নিহত কুদ্দুস মিয়ার লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে ঘটনাস্থলেই কুদ্দুস মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘নিহতের লাশ হাসপাতালে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানো হবে। এছাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed