Main Menu

সিলেটে ‘সাদা পাথর’ ট্যুরিস্ট বাসের উদ্বোধন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পর্যটন নগরী সিলেটে ‘সাদা পাথর’ এসি, নন এসি ট্যুরিস্ট বাস এর উদ্বোধন করা হয়েছে।

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে যাত্রীসেবার জন্য উদ্বোধন করা হয় এই বাসের।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর মজুমদারি এলাকায় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড়-রাধানগর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রিমাদ আহমদ রুবেলের সভাপতিত্বে এবং মালিক সমিতির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সাদা পাথর পরিবহনের সভাপতি এটিএম শোয়েব।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের উন্নয়নে চার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রাস্তার কাজ শেষ হওয়ায় দিন দিন ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পর্যটকের সংখ্যাও বাড়ছে। ভবিষ্যতে ভোলাগঞ্জে স্থলবন্দরও হবে। সবমিলিয়ে সিলেট-ভোলাগঞ্জ সড়কে পরিবহন ব্যবসার ভালো সুযোগ রয়েছে।

Manual6 Ad Code

জেলা প্রশাসক বলেন, পরিবহন মালিকদের শুধু ব্যবসার কথা চিন্তা করলে চলবে না। সবার আগে যাত্রীসেবার মান নিশ্চিত করতে হবে। সেবা বাড়লে যাত্রীও বাড়বে। এতে পরিবহন মালিকরা ব্যবসায়ীকভাবেও লাভবান হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট চেম্বারের পরিচালক এহতেশামুল হক চৌধুরী, আবদুর রহমান জামিল, পিন্টু চক্রবর্তী, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ, সমাজসেবী বজলুর রহমান বাবুল, আকরার আহমদ, পিয়ার আহমদ, শাহবাজ মিয়া, পরিবহন নেতা দেলোয়ার হোসেন দিলু, মনোয়ার হোসেন, খলিল আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, সিলেট-ভোলাগঞ্জ (সাদাপাথর) সড়কে প্রতিদিন ২৬টি বাস চলাচল করবে। এর মধ্যে ৫টি এসি ও ২১টি ননএসি বাস রয়েছে। প্রতিদিন সিলেট নগরীর মজুমদারী থেকে ভোলাগঞ্জ-সাদা পাথর যাত্রী আনা নেয়া করবে।

Manual1 Ad Code

সাদাপাথর পরিবহনের প্রতিটি বাসে উচ্চ প্রযুক্তির ওয়াইফাই ও আধুনিক ই-টিকেটিং এর ব্যবস্থা রয়েছে। যাত্রী ও পর্যটকদের জন্য রয়েছে শিতাতপ নিয়ন্ত্রিত কাউন্টার সহ মহিলা ও পুরুষদের আলাদা বসার সু-পরিসর ব্যবস্থা। ভোলাগঞ্জ হতে সাদাপাথর যাওয়ার জন্য নৌকাঘাটে ‘সাদাপাথর পরিবহন’ নামে বিশেষ নিরাপদ নৌকার ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে www.shadapathorparibahan.com নামে একটি ওয়েব সাইট ডেভেলাপ করা হয়েছে। তারই পাশাপাশি সাদাপাথর পরিবহন নামে একটি মোবাইল অ্যাপস উন্মুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code