সিলেটে ৩১২ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৩১২ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আটককৃতরা হলো- বিশ্বনাথ উপজেলার সৈয়দপুর সদরগাঁও এলাকার নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (২৬) ও জকিগঞ্জ উপজেলার গড়ের গ্রামের আব্দুল খালিকের ছেলে আল আমিন (২৫)।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে দক্ষিন সুরমা উপজেলার বদিকোনা এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed