সুনামগঞ্জে বিএনপির মিছিল সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসষ্টেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী পয়েন্টে পুলিশ বাধাঁ দেয়। পরে বাঁধা অতিক্রম করে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে গিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি এডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনুর আলী, আ ত ম মিসবাহ, এডভোকেট আব্দুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক মোঃ নূও হোসেন, এডভোকেট জিয়াউর রহীম শাহিন, এডভোকেট আমিরুল হক, জুনাব আলী, শোয়েব আহমদ, কাজী নাসিম উদ্দিন লালা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা যুবদল সেক্রেটারী এডভোকেট কয়েস আহমদ, জেলা ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহ মোঃ ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে আছি এবং রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো।
Related News
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More
সিলেট-গোবিন্দগঞ্জ সড়কে কাজে ধীরগতি, দুর্ভোগে ৫০ লাখ মানুষ
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়নকাজে ধীরগতি ও দীর্ঘসূত্রতায় চরম দুর্ভোগRead More



Comments are Closed